হোমসেফটি গাইড
03 / সেফটি গাইড

ছোট অভ্যাসে
বড় সুরক্ষা।

শুরু করার জন্য কিছু সহজ গাইড। প্রতিটি বিষয় খুলে পড়ুন।

অ্যাকাউন্টের নিরাপত্তা

প্রতিটি অ্যাকাউন্টে আলাদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। দুই ধাপের যাচাই চালু রাখুন এবং রিকভারি কোড নিরাপদে সংরক্ষণ করুন। পাসওয়ার্ড বা OTP কাউকে দেবেন না।

সন্দেহজনক লিংক ও বার্তা

তাড়াহুড়া বা ভয় দেখিয়ে পাঠানো বার্তায় সতর্ক থাকুন। লিংকে ক্লিক না করে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট নিজে খুলুন। পরিচিত কারও অস্বাভাবিক অনুরোধ অন্য মাধ্যমে যাচাই করুন।

গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য

কে আপনার পোস্ট, ফোন নম্বর ও লোকেশন দেখতে পাচ্ছেন তা দেখুন। অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সরিয়ে দিন। অন্যের তথ্য বা ছবি শেয়ার করার আগে অনুমতি নিন।

কেউ হয়রানির শিকার হলে

মনোযোগ দিয়ে শুনুন এবং দোষারোপ করবেন না। তিনি কী ধরনের সহায়তা চান জিজ্ঞেস করুন। ক্ষতিকর কনটেন্ট পুনরায় ছড়াবেন না। তাঁর সম্মতি ও নিরাপত্তাকে গুরুত্ব দিন।

01

অ্যাকাউন্ট সুরক্ষা: পাসওয়ার্ড থেকে রিকভারি

ইমেইল ও সোশ্যাল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এবং প্রবেশাধিকার হারালে করণীয় জানতে এই গাইড।

পুরো গাইড পড়ুন ↗
02

অনলাইন হয়রানি: নিরাপদ পদক্ষেপ ও সহায়তা

আপনার নিরাপত্তা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর কিছু ধাপ। হয়রানির দায় হয়রানিকারীর।

পুরো গাইড পড়ুন ↗
03

ফিশিং চিনুন: ভুয়া লিংক ও বার্তা থেকে সুরক্ষা

ভুয়া পরিচয়ে পাসওয়ার্ড, কোড বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চিনতে শিখুন।

পুরো গাইড পড়ুন ↗
02 / প্রাথমিক পদক্ষেপ

অনলাইন হয়রানির মুখে?
একটু থামুন। নিজের সুরক্ষা ভাবুন।

01

নিরাপদ দূরত্ব রাখুন

পাল্টা আক্রমণ বা চাপের মধ্যে উত্তর দেওয়া থেকে বিরতি নিন।

02

তথ্য সংরক্ষণ করুন

নিরাপদ হলে সংশ্লিষ্ট লিংক, ব্যবহারকারীর নাম, সময় ও স্ক্রিনশট নিজের কাছে রাখুন।

03

প্ল্যাটফর্মের টুল ব্যবহার করুন

প্রয়োজনমতো ব্লক, মিউট বা রিপোর্ট করুন এবং গোপনীয়তার সেটিংস দেখুন।

04

বিশ্বস্ত কাউকে জানান

একাই সামলাতে হবে না। বিশ্বস্ত ব্যক্তি বা উপযুক্ত পেশাজীবীর সহায়তা নিন।

Safe Clicks বর্তমানে জরুরি সেবা বা অভিযোগ গ্রহণকেন্দ্র নয়। এই ওয়েবসাইটে সংবেদনশীল তথ্য বা ব্যক্তিগত প্রমাণ জমা দেওয়ার ব্যবস্থা নেই।